রিফান্ড পলিসি
সর্বশেষ হালনাগাদঃ সেপ্টেম্বর ২০২৬
১. পণ্য ফেরত
ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য পাওয়া গেলে ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের জানালে তা পরিবর্তন বা রিফান্ড করা হবে।
২. মোবাইল ব্যাংকিং ও রিচার্জ রিকোয়েস্ট
পেমেন্ট যাচাইয়ের পর কোনো প্রযুক্তিগত কারণে সেবা সম্পন্ন করা সম্ভব না হলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।
ভুল নাম্বারে টাকা পাঠানোর কারণে সৃষ্ট সমস্যার জন্য সুচনা এন্টারপ্রাইজ দায়ী থাকবে না — অনুগ্রহ করে জমা দেওয়ার পূর্বে সকল তথ্য পুনরায় যাচাই করুন।
৩. রিফান্ড প্রক্রিয়া
অনুমোদিত রিফান্ড সাধারণত ৩-৭ কার্যদিবসের মধ্যে গ্রাহকের প্রদত্ত মোবাইল ব্যাংকিং নাম্বারে পাঠানো হয়।
