শর্তাবলী
সর্বশেষ হালনাগাদঃ সেপ্টেম্বর ২০২৬
১. সাধারণ শর্তাবলী
সুচনা এন্টারপ্রাইজ (Suchana Enterprise) ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন। আমাদের প্ল্যাটফর্মে পণ্য কেনাকাটা, মোবাইল ব্যাংকিং সেবা এবং মোবাইল রিচার্জ সংক্রান্ত সকল লেনদেন এই শর্তাবলীর অধীন।
২. অর্ডার ও পেমেন্ট
প্রতিটি অর্ডার/রিকোয়েস্টের পেমেন্ট আমাদের কর্মীদের দ্বারা ম্যানুয়ালি যাচাই করা হয়। ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে অর্ডার/রিকোয়েস্ট বাতিল হতে পারে।
ক্যাশ অন ডেলিভারি ছাড়া অন্য সকল পেমেন্ট পদ্ধতিতে সঠিক ট্রানজেকশন আইডি প্রদান করা বাধ্যতামূলক।
৩. মোবাইল ব্যাংকিং ও রিচার্জ সেবা
মোবাইল ব্যাংকিং (ক্যাশ ইন/ক্যাশ আউট/সেন্ড মানি/পেমেন্ট) ও মোবাইল রিচার্জ সেবা আমাদের কর্মীদের দ্বারা নিজস্ব এজেন্ট অ্যাকাউন্ট থেকে ম্যানুয়ালি সম্পন্ন করা হয়। ভুল নাম্বার প্রদানের দায়ভার গ্রাহকের।
৪. দায়বদ্ধতা
সুচনা এন্টারপ্রাইজ যেকোনো সময় সেবার শর্তাবলী পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে। কোনো প্রযুক্তিগত সমস্যা বা ভুল তথ্যের কারণে সৃষ্ট বিলম্বের জন্য আমরা যথাসাধ্য দ্রুত সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।
